৫অক্টোবর ঢাবি’র হল খুলবে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ৫ অক্টোবর থেকে সীমিত আকারে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে
শুরুতে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষর্থীদের মধ্যে যারা করোনার প্রথম ডোজ নিয়েছেন তারাই হলগুলোতে উঠতে পারবে ।
গত কাল (১৫ সেপ্টেম্বর )সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাংলোতে প্রভোস্ট কমিটির বৈঠকে এই পরামর্শ দেয়া হয় বলে জানান- স্যার এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক সাইফুল ইসলাম।
তিনি বলেন -বৃহস্পতিবার ডিন কমিটির বৈঠকের পর এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
জানাযায়,টিকা নেয়া শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল লাইব্রেরী ও বিভাগের সেমিনার কক্ষগুলো খুলে দেয়া হবে ২৬ সেপ্টেম্বর থেকে্।এ ছাড়াও স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদেরকে হলগুলোতে থাকার অনুমতি দেয়া হবে; এবং তাদের পরীক্ষা শেষ হলে আগের সেশনের শিক্ষার্থীরা ক্রমান্বয়ে হলগুলোতে উঠবে। টিকা নেয়া ছাড়া শিক্ষার্থীদের হলে ঢুকতে দেয়া হবেনা বলে জানান ঢাবি‘র প্রক্টর একে এম গোলাম রব্বানী।
ফেসবুকে বাংলা চ্যানেল
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চুয়েটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
- ১২ আগস্ট, ২০২৬
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম : মুসলিম আজাদ
- ১৪ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!
- ২৩ মে, ২০২৫
- রাকিব হাসান