আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী
কোভিড ১৯ সংক্রমণ বাড়তে থাকলে আবারও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রাজধানীর তিতুমীর সরকারী কলেজে বিডিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পরিদর্শন শেষে গতকাল (১০ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর কোভিড ১৯ সংক্রমণ বেড়ে চলছে। আমরা স্কুলে শিক্ষার্থীদের সাথে অভিভাবকদের আসতে নিষেধ করেছিলাম কিন্তু তারা এসেছেন। এ পরিস্থিতিতে সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রনালয় অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করবে। এ বিষয়ে পরামর্শ থাকবে আমাদেরও। মন্ত্রী ১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়ার বিষয়ে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিও এইচ ও) থেকে অনুমতি না আসার কথাও বলেন। এ ছাড়াও তিনি বলেন, এ মাসে দুই কোটি টিকা পাওয়া যাবে । প্রতি সপ্তাহে ৫০ লাখ ডোজ করে টিকা আসবে । আগামী মাসে কোভ্যাক্স থেকে কেনা হবে ১০ কোটি টিকা। এ ছাড়া গণটিকা কার্যক্রমতো চলমান প্রক্রিয়া ।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
মোকতার স্যারের নতুন অর্জনে আমরা গর্বিত, স্মৃতির পাতায় আজও অমলিন সেই ভালোবাসার বাড়ি
- ১৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি
- ১৩ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
চুয়েটে অচলাবস্থার মধ্যেই দুদিনের দায়িত্বে অধ্যাপক আরাফাত রহমান
- ১০ অক্টোবর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি
চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, আন্দোলনে অচল ক্যাম্পাস
- ২৭ সেপ্টেম্বর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি