কক্সবাজার সৈকতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে তৌনিক মকবুল (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ৩য় বর্ষের ছাত্র এবং ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে ।
আজ বুধবার দুপুর ১টার দিকে সী-গাল পয়েন্টে সৈকতে গোসল করতে নামলে এ দূর্ঘটনা ঘটে। জানাযায় ঢাকা থেকে ঘুরতে আসা ৩ বন্ধু আজ দুপুরে এক সাথে সী-গাল পয়েন্টে গোসল করতে নামে। পানির ঢেউয়ে ৩ জনই ভেসে যায় । দু’জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও তৌনিককে জীবিত পাওয়া যায়নি। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চত হওয়া যায় ।
ফেসবুকে বাংলা চ্যানেল
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চুয়েটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
- ১২ আগস্ট, ২০২৬
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম : মুসলিম আজাদ
- ১৪ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!
- ২৩ মে, ২০২৫
- রাকিব হাসান