সংবাদ শিরোনাম
ইতিহাস হয়তো বলবে
প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুকী
হুজুর বধে সিদ্ধ তারা
ধনী পুজোয় দক্ষ
মৌলভী হলে থু থু ছুঁড়ে
সেক্যুলার হলে পক্ষ।
ধর্মপন্থী হলেই গালি
বিদ্বেষী হলে শিল্প
ধর্ষণের শতক পুরলেও
দুষ্টামি হয় অল্প।
অমন সময়ে বাস আমাদের
উদ্ভট আঁধারে দেশ
আগা থেকে গোড়া
মিথ্যার ফেরি
মিথ্যায় অনিমেষ।
যাদের কথায়
হাজার যুবক
আলোর পথে চলে
অপরাধ ছুঁতোয়
বন্দী তারা
প্রহর গুনছে জেলে।
পটুয়া কামরুল
কোথা তিনি আজ
বিশ্ব বেহায়া বলার
ফিরে এসো তুমি
প্রয়োজন আজি
আরেকটা অভিধার।
কি জানি সে অভিধা
কি হতে পারে
ইতিহাস হয়তো বলবে
মিথ্যায় পটু মোসোলিনি
নয়তো ফারাও হয়ে থাকবে।
তাবৎ অত্যাচারী ধরার
অভিশাপ অনলে বাস
যদিও খানিক অন্ধরা বলে
তোমাকেই সাব্বাস।
বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় রচনা প্রতিযোগিতায় কৃতিত্ব: চকরিয়ার আয়মান নেজামি পেলেন জাতীয় পুরস্কার
- ০৮ আগস্ট, ২০২৬
- মাতামুহুরি থেকে আব্দুচ্ছালাম
নগর জামায়াতের নায়েবে আমীর আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন
- ১১ মে, ২০২৫
- নগর প্রতিনিধি
অক্ষত থাক এ বন্ধন
- ০৩ সেপ্টেম্বর, ২০২১
- বাংলা চ্যানেল
অক্ষত থাক এ বন্ধন
- ১১ আগস্ট, ২০২১
- বাংলা চ্যানেল
অন্য আগামী
- ২২ এপ্রিল, ২০২১
- বাংলা চ্যানেল
নিউজ কর্নার