অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোকতার আহমেদ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা-২ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নেছার উদ্দিন।
অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখা মরিচ্যা হাজিরপাড়ার বাসিন্দা। তিনি মরহুম আলহাজ পেটান আলী সওদাগরের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। অবসরের পর এবার কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নতুন দায়িত্ব পেলেন তিনি।
তাঁর এ নিয়োগে কক্সবাজারের বিভিন্ন মহলে আনন্দ ও আশাবাদ সৃষ্টি হয়েছে। নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়ায় অধ্যাপক ড. মোকতার আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, অধ্যাপক ড. মোকতার আহমদের যোগ্য নেতৃত্বে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রমের সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন আরও গতিশীল হবে। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও নতুন প্রজন্মের দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাঁদের।
নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে—এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট মহলের।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
মোকতার স্যারের নতুন অর্জনে আমরা গর্বিত, স্মৃতির পাতায় আজও অমলিন সেই ভালোবাসার বাড়ি
- ১৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
চুয়েটে অচলাবস্থার মধ্যেই দুদিনের দায়িত্বে অধ্যাপক আরাফাত রহমান
- ১০ অক্টোবর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি
চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, আন্দোলনে অচল ক্যাম্পাস
- ২৭ সেপ্টেম্বর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক