মাদক ও কিশোর অপরাধ রোধে কোনাখালীতে সচেতনতামূলক সভা ও র‍্যালি


hudhudbd.com
আব্দুচ্ছালাম মাতামুহুরি
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়নে সচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোনাখালী ইউনিয়নের বটতলী স্টেশনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ ও কিশোরদের মাদক, কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আরিফুর রহমান বলেন, কিশোরদের বিপথগামিতা রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে চকরিয়া থানা পুলিশের আইনগত ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত থাকবে।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি মাদকবিরোধী র‍্যালি বটতলী স্টেশন ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

নিউজ কর্নার