চারুকলাকে চবির মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি
- চট্টগ্রাম শহর থেকে চবির চারুকলা ইনস্টিটিউটকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
২১ এপ্রিল (সোমবার) বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে চারুকলা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে দেখা গেছে।
শিক্ষার্থীরা জানান, প্রশাসন ১ এপ্রিলের মধ্যে চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনবে বলে কথা দিলেও আমরা এখনোএর কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছিনা। প্রশাসনের বেধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের বর্তমান প্রশাসন চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে অনেক আন্তরিক। কিন্তু আমাদের ইনস্টিটিউটের কিছু শিক্ষক এবং সিন্ডিকেটের কিছু আওয়ামীপন্থী শিক্ষকদের জন্য বিষয়টি ঝুলে আছে। আমাদের দাবি আদায় না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।
এর আগে গত ডিসেম্বর মাসে শিক্ষার্থীরা আন্দোলন করলে চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে নীতিগতভাবে চবি প্রশাসন একমত হয় বলে জানা যায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
মোকতার স্যারের নতুন অর্জনে আমরা গর্বিত, স্মৃতির পাতায় আজও অমলিন সেই ভালোবাসার বাড়ি
- ১৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি
- ১৩ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
চুয়েটে অচলাবস্থার মধ্যেই দুদিনের দায়িত্বে অধ্যাপক আরাফাত রহমান
- ১০ অক্টোবর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি
চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, আন্দোলনে অচল ক্যাম্পাস
- ২৭ সেপ্টেম্বর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি