হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক মাওলানা ইয়াহইয়া
চট্টগ্রামস্থ দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে মাওলানা ইয়াহইয়ার নাম ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসার মেহমান খানায় অনুষ্ঠিত মজলিসে শুরার বৈঠকে প্রথমে মহাপরিচালক হিসেবে মুফতি আব্দুস সালাম চাটগাঁমীর ব্যাপারে সিদ্ধান্ত হয় । এ সিদ্ধান্ত ঘোষণার পূর্বেই উক্ত বৈঠকে হঠাৎ অসুস্থ হয়ে মুফতি আব্দুস সালাম চাটগাঁমী মৃত্যুর কোলে ঢলে পড়লে নতুন করে সিদ্ধান্ত হয় মাওলানা ইয়াহইয়াকে ভারপ্রাপ্ত মহাপরিচালক করার ব্যাপারে।
বেলা ১ টার পর ঘোষণা করা হয় দেশের সবচে’ বড় কওমী শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার নতুন পরিচালনা কমিটির নাম। মাওলানা ইয়াহইয়াকে ভারপ্রাপ্ত মহাপরিচালক মুফতি জসিম উদ্দীনকে সহকারী পরিচালক মাওলানা কবির আহমেদকে শিক্ষা পরিচালক ও মাওলানা ওমর মেখলীকে করা হয় সহকারী শিক্ষা পরিচালক ।
ফেসবুকে বাংলা চ্যানেল
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম : মুসলিম আজাদ
- ১৪ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!
- ২৩ মে, ২০২৫
- রাকিব হাসান
স্টুডেন্টস হেলথ কার্ড চালু হচ্ছে চসিক স্কুলে
- ১৬ মে, ২০২৫
- চট্টগ্রাম প্রতিনিধি
নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখতে হবে: ড.মুহাম্মদ ইউনুস
- ১৫ মে, ২০২৫
- চবি প্রতিনিধি