ষষ্ঠ-নবম’র এসাইনমেন্ট স্থগিত
কোভিড ১৯’র প্রকোপ বেড়ে যাওয়ার কারণে চলতি শিক্ষা বর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
শুক্রবার (২৩ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
গতবছর মার্চে দেশে কোভিড ১৯’র সংক্রমণের পর থেকে বন্ধ আছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান । তাই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছিল এসাইনমেন্ট কার্যক্রম । এখানে নির্দিষ্ট বিষয়ের উপর লিখে শিক্ষকের কাছে জমা দিত ছাত্র-ছাত্রীরা । শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও এ এসাইনমেন্টের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উন্নীত করা হত শিক্ষার্থীদের । যা মূলত শুরু হয় চলতি শিক্ষাবর্ষে । কোভিড ১৯’র প্রকোপ আবারও বেড়ে যাওয়ায় উক্ত এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়।
ফেসবুকে বাংলা চ্যানেল
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চুয়েটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
- ১২ আগস্ট, ২০২৬
- রাউজান প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম : মুসলিম আজাদ
- ১৪ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!
- ২৩ মে, ২০২৫
- রাকিব হাসান