চুয়েটে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিক্ষার্থীর
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চুয়েটের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেটে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্ত হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটার সময় পুকুরের মাঝামাঝি অংশে গিয়ে তারা পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে উদ্ধারকারীরা তৎপরতা চালিয়ে প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং আরও প্রায় ৪৫ মিনিট পর শান্তকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চুয়েট ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। এর আগে কিছুদিন আগেও একইভাবে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে গিয়ে চুয়েটের আরও এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছিল।
পরপর এমন দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পুকুরগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোসলের ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ফেসবুকে বাংলা চ্যানেল
চীনা প্রতিষ্ঠানে ঢাবির ৪৩০ শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ
- ১৮ আগস্ট, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
চট্টগ্রাম বিশ্ববিদ্যাল ছাত্রদলের ছাত্রী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২৯ জুলাই, ২০২৫
- চবি প্রতিনিধি
মহিলা দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম : মুসলিম আজাদ
- ১৪ জুন, ২০২৫
- বাংলা চ্যানেল ডেস্ক
২০ বছর পরেও বারী ভাই ভাইরাল!
- ২৩ মে, ২০২৫
- রাকিব হাসান
স্টুডেন্টস হেলথ কার্ড চালু হচ্ছে চসিক স্কুলে
- ১৬ মে, ২০২৫
- চট্টগ্রাম প্রতিনিধি