চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের পঞ্চম সমাবর্তন কাল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
একক বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বের সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে কালকে । এতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। একই সাথে তাকে প্রদান করা হবে ডি.লিট ডিগ্রি। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ ডিগ্রি প্রদান করা হবে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই ড. ইউনূসের প্রথম চট্টগ্রাম সফর। এ সফর এবং সমাবর্তনকে ঘিরে পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেজেছে নতুন রূপে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কাজ চলছে বিগত এক মাস ধরে।
অনুষ্ঠানে প্রায় ২৩ হাজার সমাবর্তী থাকবে। কালকের সমাবর্তনে, শিক্ষার্থী, শিক্ষক এবং অতিথিসহ প্রায় ২৫ হাজার লোকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সমাবর্তীসহ প্রায় এক লাখ লোকের সমাগম হতে পারে চবি ক্যাম্পাসে। ১২ মে (সোমবার) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের সামগ্রীক বিষয়ে অবগত করেন সাংবাদিকদের।
ফেসবুকে বাংলা চ্যানেল
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসির সান্নিধ্যে কিছু স্মরণীয় মুহূর্ত
- ২৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
মোকতার স্যারের নতুন অর্জনে আমরা গর্বিত, স্মৃতির পাতায় আজও অমলিন সেই ভালোবাসার বাড়ি
- ১৪ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
অধ্যাপক ড. মোকতার আহমেদ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি
- ১৩ অক্টোবর, ২০২৬
- মুসলিম আজাদ
চুয়েটে অচলাবস্থার মধ্যেই দুদিনের দায়িত্বে অধ্যাপক আরাফাত রহমান
- ১০ অক্টোবর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি
চুয়েটে নতুন ভিসিকে লাল কার্ড, আন্দোলনে অচল ক্যাম্পাস
- ২৭ সেপ্টেম্বর, ২০২৬
- রাঙুনিয়া প্রতিনিধি