ক্রিকেটেও বিশ্ব রেকর্ড গড়ল স্পেন, টানা ২২ ম্যাচ অপরাজিত


hudhudbd.com
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬

ফুটবলে দীর্ঘদিনের সাফল্যের পর এবার আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ্ব রেকর্ড গড়েছে স্পেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন বিশ্ব রেকর্ড এখন স্পেনের দখলে।

গত বছরের ৫ ডিসেম্বর কার্তাহেনায় ক্রোয়েশিয়াকে হারিয়ে স্পেন টানা ১৮ ম্যাচ অপরাজিত থেকে আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার যৌথ রেকর্ড ছিল নাইজেরিয়া, জাপান ও উগান্ডার।

রেকর্ড গড়ার পরও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। পরবর্তী চারটি ম্যাচেও জয় তুলে নিয়ে দলটি তাদের অপরাজিত থাকার ধারাকে টানা ২২ ম্যাচে উন্নীত করেছে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি অপরাজিত থাকার যৌথ রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের। তিন দলই টানা ১২টি করে টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ছিল, যা স্পেন অনেক আগেই ছাড়িয়ে গেছে।

এখন স্পেনের সামনে রয়েছে আরও বড় একটি মাইলফলক স্পর্শ করার সুযোগ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড অস্ট্রেলিয়ার। ১৯৪৬ থেকে ১৯৫১ সালের মধ্যে অস্ট্রেলিয়া টানা ২৫টি টেস্টে অপরাজিত ছিল। সেই রেকর্ড স্পর্শ করতে স্পেনের প্রয়োজন আর মাত্র চারটি অপরাজিত ম্যাচ।

এদিকে টানা জয়ের তালিকাতেও অস্ট্রেলিয়ার রেকর্ডে ভাগ বসিয়েছে স্পেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২০টি ম্যাচ জিতে ২০০৩ সালে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের গড়া রেকর্ডের সমতায় পৌঁছেছে স্প্যানিশরা।

শেয়ার করুন

Facebook Twitter Whatsapp

বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

  • ১৭ আগস্ট, ২০২৬
  • বাংলা চ্যানেল ডেস্ক

ইন্দোনেশিয়া বাংলাদেশ ড্র

  • ০১ জুন, ২০২৫
  • বাংলা চ্যানেল ডেস্ক

তারুণ্য শক্তিকে  বাঁচিয়ে রাখতে হবে –মুসলিম আজাদ

  • ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • আব্দুস সালাম চকরিয়া

নিউজ কর্নার