মসজিদ-মাদরাসাসহ ৩৫০টির বেশি ধর্মীয় প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে ভারত

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১৫ মে, ২০২৫

সম্প্রতি মসজিদ, মাদরাসা ও ঈদগাহসহ ৩৫০টিরও বেশি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ভারতের উত্তর প্রদেশ সরকার। দেশটির গণমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।  রাজ্যের নেপাল সীমান্তবর্তী জেলাগুলোতে অভিযান অব্যাহত রয়েছে বলে স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়।এতে এখন পর্যন্ত ৩৫০টির বেশি মাদরাসা, মসজিদ, মাজার এবং ঈদগাহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বালরামপুর, শ্রাবস্তী, বহরাইচ, […]


ভারতের বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১০ মে, ২০২৫

ভারতের ভাতিন্ডা বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১০মর (শনিবার) সকালে এ তথ্য জানায় জিওটিভি নিউজ। তারা অভ্যন্তরীণ সামরিক সূত্রের বরাতে খবরটি প্রচার করছে। এতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনইয়ান উল মারসুস’ চলছে। অভিযানে ফাতাহ মিসাইলসহ ভারী অস্ত্র ব্যবহার করছে পাকিস্তান। ভোরেই পাঠানকোট, উদমপুর এবং ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারে সফল আঘান হানা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে  […]


পাকিস্তানের হামলায় রাফালসহ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ০৭ মে, ২০২৫

ভারতের রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ৭ মে ( বুধবার) তিনি সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান। যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান খাজা আসিফ। কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন বলে হুশিয়ার করেন। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত […]


প্রধান উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৭ এপ্রিল, ২০২৫

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রোববার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। ২৬ এপ্রিল (শনিবার) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে ড. ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। উল্লেখ্য এর […]


ভারতে ১হাজার ২৪ বাংলাদেশী আটক

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৭ এপ্রিল, ২০২৫

ভারতের গুজরাটে ১ হাজার ২৪ বাংলাদেশীকে আটক করেছে বলে জানিয়েছে  রাজ্য পুলিশ। আহমেদাবাদ ও সুরাট শহরে ২৫ এপ্রিল (জুমাবার) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। শনিবার আহমেদাবাদে সংবাদ সম্মেলনে এসে রাজ্য পুলিশের প্রধান বিকাশ সহায় বলেন, অনুপ্রবেশ কিংবা অনুপ্রবেশকারীদের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় এ অভিযান জরুরি ছিল। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী […]


ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৫ এপ্রিল, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন। ২৫ এপ্রিল (জুমাবার) দুপুরে রোমে পৌঁছান তিনি। সেখানে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে স্বাগত জানান। শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০মিনিটের দিকে ইতালির ভ্যাটিকান শহরের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার […]


কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২৩ এপ্রিল, ২০২৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় ২৬ বেসামরিক নাগরিক  নিহত হয়েছেন। আহত হয়েছে অনেকেই। এটি সম্প্রতি বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। ২২ এপ্রিল (মঙ্গলবার) সেখানকার অনন্তনাগ বিভাগের পাহালগামে এ হামলার ঘটনা সংগঠিত হয়। এনডিটিভি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেটি একটি বিস্তৃত তৃণভূমি। ওই স্থানটিতে শুধুমাত্র ঘোড়া অথবা পায়ে হেঁটে […]


ফিলিস্তিনের মানবিক দুর্ভোগ শুধুএকটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয়: ড. ইউনূস

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২২ এপ্রিল, ২০২৫

অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফিলিস্তিনে চলমান মানবিক দুর্ভোগ শুধু একটি অঞ্চলের বিষয় নয়, এটি মানবতার বিষয় তিনিরবলেন,বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিশীল, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে। যেটি জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সার্বজনীন স্থায়িত্ব […]


চারদিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ২১ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ সংবাদ সংস্থাকে  জানান। আজাদ মজুমদার […]


গাজায় দুই বাহু হারানো শিশুর ছবি জিতল বর্ষসেরা পুরস্কার

  • বাংলা চ্যানেল ডেস্ক
  • ১৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বিমান হামলায় দুই বাহু হারানো  শিশুর হৃদয়স্পর্শী ছবি বর্ষসেরা প্রেস ফটো হিসেবে নির্বাচিত হয়েছে। ছবিটি ২০২৫ সালের বিশ্ব প্রেস ফটো অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে। বৃহস্পতিবার এই ছবিটি পুরস্কারপ্রাপ্ত ঘোষণা করা হয়। ফটো সাংবাদিক সামার আবু এলুফ ফিলিস্তিনের  ৯ বছর বয়সী মাহমুদ আজুরের  গম্ভীর ছবিটি তোলেন নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জন্য। […]


ছবি কথা বলে