সংবাদ শিরোনাম
অক্ষত থাক এ বন্ধন
প্রফেসর ড. ফরিদ উদ্দিন ফারুকী
বউ তো যারে কয় বধূ
পত্নী কনে গৃহিণী
কখনো হয় লক্ষিসোনা
কখনো হয় নাগিনী।
কখনো হয় দেবীপুজ্য
কখনো হয় স্বর্গদূত
আবাদ করতে ধরাটারে
জন্মায় সফল কন্যা-পুত।
প্রেয়সী ও শ্রেয়সী ডাক
সে বিনে আর কার তরে
উল্টো হলে অগ্নি ঝরে
পক্ষে হলে ফুরফুরে।
অভিমানে গোঁ ধরলে
বলতে হবে সন্তর্পণ
আকার ই কার বৃদ্ধি-হ্রাসে
তর্জন ও গর্জন।
যেমনটি রয় শ্যামল কৃষ্ণা
বলতে হবে অনন্যা
দাপিনী আর রাগিনী হোক
চরিত্রে সে সুকন্যা।
কর্মে যদি ভ্রান্তিও হয়
বলতে হবে চমৎকার
ভুলেও তার হয় না যে ভুল
এ কথাতে অমত কার!
শাসক শব্দের প্রতিশব্দ
বধূ হলের দোষ কোথায়
সংসার নামের রাষ্ট্রযন্ত্রে
নিরণঙ্কুশ সে ক্ষমতায়।
রাগে অগ্নি ঝরলেও তার
মায়ার আকর অফুরান
ইতিটানে সর্বকাজের
ভাসিয়ে দিয়ে অশ্রুবান।
প্রেম ও শাসন এক মনে ক্যান
জিইয়ে থাকে একসাথে
চলছে জগত, চলবে জগত
দু’ মিশালীর প্রপাতে।
জিজ্ঞাসা মোর সভ্যতারে
এ বাঁধনের আদিরূপ
ভবিতব্যে কী-ই বা হবে
এ বন্ধনের রূপস্বরপ?
ভনিতা আর মেকির প্রকূপ
এ বাঁধনে চিড় ধরায়
কালের খেয়া উল্টো রথে
অতল তলে তলিয়ে যায়।
আধুনিকও পর্ব সেরে
সে এখন উত্তরে
ভালোলাগা-ভালোবাসা
শুধু এখন দায় সারে।
দায়ের দেনা যাক ফুরিয়ে
অক্ষত থাক এ বন্ধন
সে ও আমি অভিন্নতায়
পরকালেও আপনজন।
বিজ্ঞাপন
ফেসবুকে বাংলা চ্যানেল
এ সম্পর্কিত আরও খবর
নিউজ কর্নার