ফেনীতে বাঁশখালীর আইনজীবি নিহত
আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল ৪ টা ৪০ মিনিটে চট্টগ্রাম জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবি মো: মহিউদ্দীন (৩০) ফেনীর মহিপাল এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুবরণকারী আইনজীবি চট্টগ্রামস্থ বাঁশখালীর সাধনদপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকার মরহুম বদিউর রহমানের পুত্র বলে জানাযায় ।
সূত্র জানায়, নিহত আইনজীবি তার এক প্রবাসী চাচাত ভাইকে বিদায় দিয়ে ঢাকা থেকে ব্যক্তিগত মোটর সাইকেলে করে চট্টগ্রাম ফেরার পথে, ফেনীর মহিপাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গাড়ীর ধাক্কায় মৃত্যুবরণ করেন ।
বর্তমানে তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে । আগামীকাল বাদে জুমা তার নিজ গ্রাম বৈলগাঁও এলাকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ।
ফেসবুকে বাংলা চ্যানেল
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: প্রেমিকা ও চার ভাইসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
- ০১ অক্টোবর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
মহেশখালী আদালত প্রাঙ্গণ থেকে সাহারবিলের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন গ্রেপ্তার
- ২৮ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চকরিয়া সাব-রেজিস্ট্রি অফিসে ৩২০০ পুরাতন দলিল পুড়িয়ে ধ্বংস
- ১৬ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
ড.ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট
- ১০ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক