চট্টগ্রামের পতেঙ্গা বেড়িবাঁধ থেকে ৩৫ রোহিঙ্গা আটক
চট্টগ্রাম নগরীর পতেঙ্গার বেড়িবাঁধ এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৫ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব ৭’র একটি টীম। ৩ মে (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানাধীন খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে আটক করা হয় তাদের।
আটককৃতদের মধ্যে রয়েছে ১৯ জন শিশু। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব–৭’র সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন।
তিনি বলেন, আটক রোহিঙ্গারা কিভাবে এলো তা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। ওরা কি ভাসানচর থেকে এসেছে নাকি মিয়ানমার থেকে এসে শহরে প্রবেশ করতে চেয়েছিল এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বোটে করে বেশ কিছু রোহিঙ্গা পতেঙ্গা ঘাট দিয়ে অনুপ্রবেশ করছে–এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারী–শিশু ও পুরুষসহ মোট ৩৫ জনকে আটক করা হয়। সূত্র জানায, জুমাবার রাতে তারা ভাসানচর ক্যাম্প থেকে অবৈধভাবে পালিয়ে এসে নগরীর পতেঙ্গা এলাকায় অবস্থান নেন। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করে এবং পতেঙ্গা থানায় হস্তান্তর করে। আটকদের মধ্য থেকে একজনে জানান, মাথাপিছু দুই হাজার টাকা নিয়ে ভাসানচরের স্থানীয় দুই দালাল তাদের ক্যাম্প থেকে বের করে আনে। রাত ১টার দিকে একটি নৌকায় তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে।
তাদেরকে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পৌঁছে দেওয়ার কথা বলে, ভোরে পতেঙ্গায় পৌঁছার পর দালালরা তাদেরকে সেখানে ফেলে পালিয়ে যায়।
ফেসবুকে বাংলা চ্যানেল
মইজ্জ্যারটেকে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- কর্ণফুলী প্রতিনিধি
কাজী ফার্মসের মাফিন কেক পরীক্ষায় ধরা পড়ল মানহীনতা, ৮ লাখ টাকা জরিমানা
- ১৫ সেপ্টেম্বর, ২০২৬
- বাংলা চ্যানেল ডেস্ক
বদরখালীতে পুলিশের বিশেষ অভিযান: ৩টি অবৈধ অস্ত্র ও গুলিসহ ৬ জন গ্রেপ্তার
- ১৪ সেপ্টেম্বর, ২০২৬
- আব্দুচ্ছালাম মাতামুহুরি
চন্দনাইশে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- ১৩ সেপ্টেম্বর, ২০২৬
- চন্দনাইশ প্রতিনিধি
ফটিকছড়িতে ভোরে ব্যবসায়ীদের ওপর সশস্ত্র হামলা, লুট প্রায় ৩ লাখ টাকা
- ১২ সেপ্টেম্বর, ২০২৬
- ফটিকছড়ি প্রতিনিধি